বাংলাখবর
সাগরে বিরোধে চীন-ফিলিপাইন
বাংলা খবর ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের দুই জাহাজের সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে উভয় দেশ। স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সেকেন্ড থমাস শোলের কাছে সম্প্রতি এ সংঘর্ষের ঘটনা ঘটে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের কোস্টগার্ড ফিলিপাইনের একটি নৌযানকে বাধা দিতে গেলে সংঘাতের সূত্রপাত হয়।
ফিলিপাইন সম্প্রতি অভিযোগ করে যে, বিতর্কিত দক্ষিণ সাগরের জলসীমায় তাদের একটি উপকূলরক্ষী জাহাজকে আঘাত করেছে চীনা জাহাজ। এ সময় প্রথমবারের মতো সামরিক-গ্রেডের লেজার ব্যবহার করেছেন চীনা উপকূলরক্ষীরা।
বেইজিংয়ের এ পদক্ষেপ ফিলিপাইনের সার্বভৌম অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে ম্যানিলা।
ফিলিপাইন কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, চীনা জাহাজটি বিপজ্জনকভাবে মাত্র ১৩৭ মিটার (৪৪৯ ফুট) কাছাকাছি চলে যায়। এ সময় ফিলিপাইনের টহল জাহাজ বিআরপি মালাপাসকুয়া দ্বিতীয় থমাস শোলের দিকে যাচ্ছিল। কিন্তু জাহাজটিকে নিমজ্জিত প্রবল প্রাচীরের কাছে যেতে বাধা দেয় চীনা জাহাজ। গত ৬ ফেব্রুয়ারি থেকে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন ফিলিপাইনের উপকূলরক্ষীরা।
খবরে বলা হয়েছে, শুধু ২০২২ সালেই বিতর্কিত জলসীমায় চীনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রায় ২০০টি কূটনৈতিক প্রতিবাদ দায়ের করেছে ফিলিপাইন।
তবে চীনা কোস্টগার্ড বলছে, তাদের একটি জাহাজ ও ফিলিপাইনের একটি জাহাজের মধ্যে কিঞ্চিৎ ধাক্কা লেগেছে। ফিলিপাইনের জাহাজটি ওই শোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিবহন জাহাজে রসদ সরবরাহ করছিল, যেটি সেখানকার একটি ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
কোস্টগার্ড বলছে, যুদ্ধজাহাজে অবৈধ নির্মাণসামগ্রী পরিবহনে নৌকাটিকে আইনিভাবে বাধা দেওয়ার সময় ধাক্কা লেগেছিল।
প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরকে পুরোপুরি নিজেদের বলে দাবি করে চীন; কিন্তু ফিলিপাইনসহ দক্ষিণ সাগরের তীরবর্তী দেশগুলোও তাদের অংশ দাবি করে আসছে। এ ইস্যুতে দেশগুলোকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি বিতর্কিত এ জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
