বাংলাখবর
সরকারি দামে মিলছে না কিছুই, আবার বেড়েছে মুরগির দাম
বাংলা খবর ঢাকা : বাজার নিয়ন্ত্রণে গেল সপ্তাহে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেখানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, দেশী পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ টাকা আর প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে ১২ টাকা করে। কিন্তু এর কোন প্রভাবই পড়েনি বাজারে।
বাজারে ডিম, আলু, পেঁয়াজের কোনটিই মিলছে না সরকারের বেঁধে দেয়া দামে। আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেশিতে। দাম বেড়েছে সব ধরনের মুরগির। সবজির দাম কিছুটা কমলেও, মাছের বাজার চড়া। সাধ থাকলেও, ইলিশ কেনার সাধ্য নেই সাধারণ মানুষের।
ডিমের দাম ডজনে ৫ থেকে ৬ টাকা বেশি হলেও নির্ধারিত দামের ধারে কাছেও নেই আলু-পেঁয়াজ । ক্রেতাদের অভিযোগ, যথাযথ জায়গায় অভিযান না চালানোর কারণে নিয়ন্ত্রণের বাইরে সব খাদ্যপণ্যের দাম।
এদিকে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লারসহ সবধরণের মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। আর ভরা মৌসুমেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ। দাম না কমার জন্য ইলিশ রপ্তানিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী প্রবণতায় জীবনযাপন কঠিন হয়ে পড়ছে- অভিযোগ বাজারে আসা ক্রেতাদের। সঠিক মনিটরিং না হওয়াকেই এর কারণ বলে মনে করছেন ক্রেতারা।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই