বাংলাখবর

সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে নতুন তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক : সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী অভিনেত্রী করিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান তাদের বাবার করে যাওয়া উইল নিয়ে বিভিন্ন অভিযোগ করেছিল শিল্পপতির তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরকে নিয়ে। ছবি: সংগৃহীত

একটি সাধারণ উত্তরাধিকার বিরোধ থেকে শুরু হলেও, প্রয়াত অটো-কম্পোনেন্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান আইনি লড়াই এবার আরও জটিল রূপ নিয়েছে। সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী অভিনেত্রী করিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান তাদের বাবার করে যাওয়া উইল নিয়ে বিভিন্ন অভিযোগ করেছিল শিল্পপতির তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরকে নিয়ে। আর এবার প্রিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।    

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে সামাজিক মাধ্যমে প্রিয়া কাপুরের সঙ্গে যুক্ত বলে দাবি করা কিছু কল ডিটেইল রেকর্ড ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কথিত ওই কল রেকর্ডগুলোতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের ২১ মার্চ প্রিয়া কাপুরের মোবাইল ফোনের অবস্থান ছিল নয়াদিল্লিতে। অথচ ওই দিনই দিল্লি হাইকোর্টে দাখিল করা এক হলফনামায় প্রিয়া কাপুর দাবি করেছিলেন, সঞ্জয় কাপুরের বিতর্কিত উইল সম্পাদনের সময় তিনি শারীরিকভাবে গুরুগ্রামে উপস্থিত ছিলেন।

এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঞ্জয় কাপুরের সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। আইনি বিশেষজ্ঞদের মতে, যদি আদালতে এই কল রেকর্ডগুলো প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় এবং সত্যতা নিশ্চিত হয়, তাহলে হলফনামার বক্তব্যের সঙ্গে ইলেকট্রনিক প্রমাণের এই অমিল মামলার গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। আইনজীবী স্বপনিল কোঠারি বলেন, যখন কোনও হলফনামার বক্তব্য ইলেকট্রনিক প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন আদালত অত্যন্ত সতর্ক হয়ে যায়। একটি মাত্র অসঙ্গতিও পুরো ঘটনাপ্রবাহ নতুন করে খতিয়ে দেখার কারণ হতে পারে।

এই নতুন বিতর্ক এমন এক সময় সামনে এলো, যখন সঞ্জয় কাপুরের সন্তান সামাইরা ও কিয়ানের পক্ষে তোলা আপত্তিগুলো ইতোমধ্যেই আদালতের বিবেচনাধীন। আগের নথিপত্রে উইলের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যেখানে বানান ভুল, টেস্টেটরের জন্য ভুল সর্বনাম ব্যবহার এবং নথির ভেতরে অভ্যন্তরীণ অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। সমালোচকদের মতে, এসব ত্রুটি আলাদাভাবে ছোট মনে হলেও একত্রে এগুলো উইলের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তোলে।

সিনিয়র আইনজীবী অশোক পারাঞ্জাপে বলেন, এত বড় অঙ্কের সম্পত্তির উইলের ক্ষেত্রে নথিপত্র একেবারে নিখুঁত হওয়া জরুরি। উইল সম্পাদনের সময় বিশ্বাসযোগ্য সাক্ষীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী অভিনেত্রী করিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান একটি বিতর্কিত উইলকে চ্যালেঞ্জ করে অভিযোগ করেন, প্রিয়া যে নথিটি উপস্থাপন করেছেন তা জাল। তারা চান উইল ভিত্তিকে কোনও সম্পদ হস্তান্তর, বিক্রি বা নিয়ন্ত্রণ বন্ধ হোক। আর এখন প্রিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন পুরো বিষয়টা জটিল করে দিচ্ছে।

এখনও দিল্লি হাইকোর্ট সিদ্ধান্ত নেয়নি, কথিত কল রেকর্ডগুলো প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে কি না বা সেগুলোর গুরুত্ব কতটা হবে। তবে এই ডিজিটাল তথ্যের আবির্ভাব ইতোমধ্যেই একটি পারিবারিক উত্তরাধিকার বিরোধকে রূপ দিয়েছে বহুল আলোচিত ও জটিল আইনি লড়াইয়ে।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর