বাংলাখবর
ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!
বিনোদন ডেস্ক : ‘কিং’-এর প্রথম ঝলকে একেবারে নতুন অবতারে দেখা মিলেছে শাহরুখের। ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া, চোখে রোদচশমা- সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির নায়ক। সঙ্গে অ্যাকশনধর্মী সংলাপ- ‘কত খুন করেছি মনে নেই... শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’
ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে; বিশেষ করে শাহরুখের দুর্দান্ত লুক ও অ্যাকশন দেখে। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশ থেকেও শাহরুখভক্তদের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।
‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় অ্যাকশন ফিল্মের নির্মাতা তিনি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার গল্পে থাকছে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়। যেখানে শাহরুখের ঘোষণা স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
