বাংলাখবর

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষে বদলি নেমে বাজিমাত করেছেন এই এই স্প্যানিশ ফরোয়ার্ড। মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।  

ম্যাচের শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্পেন। তবে একাধিবার আক্রমণ করে গোলের দেখা পাচ্ছিলো না স্প্যানিশরা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় স্পেন।

দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। এরপর ৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পায় স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল শট সহজেই ঠেকিয়ে দেন কোর্তোয়া।

এরপর ৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা। এতে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গোলের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ওয়ান–অন–ওয়ানে ইয়ামালের প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচের ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কোর্তোয়া। এ সময় কান্না করতে করতে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। কোর্তোয়ার পরিবর্তে মাঠে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স।

ম্যাচের ৮৮ মিনিটে আবারও গোলের দেখা পায় স্পেন। ৮৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করে দলকে এগিয়ে দেন মিকেল মেরিনো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি