বাংলাখবর
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকাদের তালিকায় আছে রাশমিকা মান্দানা। অভিনেত্রী মূলত তেলুগু, কন্নড়, তামিল এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তবে ভালো নেই অভিনেত্রী। আসন্ন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না।
জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। অভিনেত্যরীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত বিশ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অভিনেত্রী ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই সুই সিনেমারত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কোন সিনেমাটির শুটিং করার সময় এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।
চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত বিরল বলেও মন্তব্য করেছেন তারা।
এই চোটের কারণে আপাতত রাশমিকার সব ধরনের শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
