বাংলাখবর

শাহরুখ-সালমানের থেকে বেশি পারিশ্রমিক নিতেন মাধুরী

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুটা ছিল টানা আটটি 'ফ্লপ' দিয়ে। বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যখন দায়, তখনো মাটি কামড়ে পড়েছিলেন তিনি। নিজের অদম্য জেদ আর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেহাতে। নব্বইয়ের দশকে হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।

সাফল্যের শিখরে থাকা অবস্থায় মাধুরীর পারিশ্রমিক ছিল সমসাময়িক অনেক সুপারস্টারের চেয়েও বেশি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে খোদ বলিউড বাদশা শাহরুখ খান কিংবা সালমান খানের চেয়েও দামি তারকা ছিলেন তিনি।

১৯৮৪ সালে 'অবোধ' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মাধুরীর। তবে শুরুতেই হোঁচট খান তিনি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ১৯৮৫ সালে সুপারস্টার রাজেশ খন্নার বিপরীতে ‘আওয়ারা বাপ’ সিনেমাতেও ভাগ্য ফেরেনি তার। এভাবে টানা চারটি বছর এবং আটটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি এই অভিনেত্রী।

ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন মাধুরী। নব্বই দশকে এসে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের প্রথম পছন্দ। ব্লকবাস্টার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার কথা ধরলে দেখা যায়, সেই সময়ে ছবিটি ভারতজুড়ে প্রায় ৭২ কোটি রুপি আয় করেছিল। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, সেই সিনেমার জন্য মাধুরী প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

মাধুরী যখন সিনেমা প্রতি ৫০ লাখ রুপি পারিশ্রমিক হাঁকতেন, তখন শাহরুখ খানের আয় ছিল ৩০ থেকে ৪০ লাখ রুপির আশেপাশে। এমনকি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী। বলিউডের প্রথম ২০০ কোটির ছবি উপহার দেওয়া এই অভিনেত্রী আজও তার সাফল্য আর গ্ল্যামারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর