বাংলাখবর

লাল কার্ডেও থামেনি যুক্তরাষ্ট্র, বসনিয়াকে বিদায় দিলো ১০ জনের টিম

স্পোর্টস ডেস্ক : একজন কম নিয়ে খেলেও দাপট কমেনি। বরং প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে এক গোল ও এক লাল কার্ডের নাটকীয়তার পর আরও একটি দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করে আমেরিকানরা। আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোল করতে না পারলেও আক্রমণে আধিপত্য বিস্তার করে যুক্তরাষ্ট্র। প্রথম ২৪ মিনিটে তারা ৭৮ শতাংশ সময় বলের দখল ধরে রাখে। তবে সেই সময়ে নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা।

অবশেষে প্রথমার্ধের ৪৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মালিক টিলম্যানের আক্রমণভাগে বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে আসে। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে এগিয়ে আসা গোলরক্ষক নিকোলা ভাসিলের সামনে শান্ত মাথায় বল জালে পাঠান বালোগান।

১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

বিরতির পর ৫২তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। এরপরও বলের দখল ধরে রেখে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় ইউরোপের দলটি।

৬১তম মিনিটে ম্যাচে বড় মোড় আসে। বলের দখল নিতে গিয়ে বালোগান ও বসনিয়ার মুহারেমোভিচ সংঘর্ষে জড়িয়ে পড়লে ভিএআরের সহায়তা নেন রেফারি। ভিডিও পর্যালোচনার পর ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। ১০ জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র।

একজন বেশি নিয়ে খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি বসনিয়া। এরমেদিন দেমিরোভিচ ও এসাদ বাজারাকতারেভিচের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৯তম মিনিটে সার্জিনিও ডেস্টের পাস থেকে বল জালে জড়িয়েছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিক। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। বক্সের বাইরে থেকে নেওয়া তার নিখুঁত কার্লিং শট জালের ডান কোণে গিয়ে জড়ায়। বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

টিলম্যানের দুর্দান্ত গোলের পর উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ১০ জন নিয়ে খেলেও ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোয় জায়গা করে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

১৯৩০ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেরা সাফল্য। এরপর ২০০২ বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। এবার সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে নামবে স্বাগতিকরা।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি