বাংলাখবর
রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল বায়ার্ন মিউনিখ। তাই দ্বিতীয় লেগে কোনোমতে হার এড়ানোর দরকার ছিল জার্মান জায়ান্টদের। কিন্তু স্প্যানিশ ক্লাবটিকে ৪-৩ গোল ব্যবধানে হারাল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠলো বায়ার্ন।
অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের এক মারাত্মক ভুলে গোল করে বসেন রিয়াল মাদ্রিদের আরদা গুলার। এটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের দ্রুততম গোল। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় আলেকজান্ডার পাভলোভিচ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান।
ম্যাচের ২৯তম মিনিটে আরদা গুলারের চমৎকার এক ফ্রি-কিকে আবারও এগিয়ে যায় সফরকারীরা। আর ম্যাচের ৩৯তম মিনিটে হ্যারি কেনের গোলের মাধ্যমে বায়ার্ন ব্যবধান ২-২ করে। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ফলে ম্যাচটিকে ৪-৪ অ্যাগ্রিগেটে নিয়ে আসে রিয়াল।
দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালায়। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। একসময় মনে হচ্ছিল ৩-২ ব্যবধানে শেষ হবে ম্যাচ। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে কামাভিঙ্গার লাল কার্ড রিয়ালকে ১০ জনের দলে পরিণত করে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৮৯তম মিনিটে লুইস দিয়াজ বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করলে জয় সুনিশ্চিত মনে হচ্ছিল। তবে নাটকের তখনও বাকি ছিল। ইনজুরি টাইমের মাইকেল অলিস এক আরেক গোল করে বায়ার্নের সেমিফাইনাল টিকিট চূড়ান্ত করেন। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।
ফাইনালে উঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে হ্যারি কেনদের বায়ার্ন মিউনিখ।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি