বাংলাখবর
রিজার্ভ আবার ২০ বিলিয়নের ঘরে
বাংলা খবর ঢাকা : বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার সামান্য বেড়ে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ওপরে ওঠেছে। বৃহস্পতিবার দিনের শেষে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের ওপরে।
এর আগে গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দিনের শেষে রিজার্ভ বেড়ে দাড়িয়েছে ২ হাজার ১১ কোটি ডলার। গত বুধ ও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে বেশ কিছু ডলার সোয়াপের আওতায় ধার করেছে। ফলে রিজার্ভ বেড়েছে। এ মাসের মাঝামাঝি সময়ে ব্যাংক থেকে ধার করা প্রায় ৬৫ কোটি ডলার ফেরত দিতে হবে। ফলে রিজার্ভ আবার কমবে।
এ কারনে আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করে রিজার্ভ বাড়াচ্ছে। এছাড়া রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলারও রিজার্ভে যোগ হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক এখন রিজার্ভ ২০ বিরিয়নের আশেপাশে ধরে রাখতে চায়। যে কারণে বাজার থেকে যেমন ডলার কিনছে, তেমনি বৈদেশিক দায়গুলোও শোধ করছে। কিছু দায় আটকে রেখেছে। সেগুলো ধীরে ধীরে শোধ করা হবে। কারণ, ওইগুলো একসঙ্গে শোধ করলে রিজার্ভ আরও কমে যাবে।
গত বুধবার জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই দুই মাসের আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। ফলে রিজার্ভ ১ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে এসেছিল। গত দুই দিনে ডলার কেনায় তা এখন আবার বেড়ে ২ হাজার ১১ কোটি ডলারে ওঠেছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রোজা ও ঈদের কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়ও বাড়তে পারে। কারণ, বেতন-বোনাস দিতে রপ্তানিকারকরা বাড়তি ডলার সংগ্রহ করবেন। যে কারণে রিজার্ভও বাড়বে।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই