বাংলাখবর

রাশিয়ায় বন্যার আঘাত, ঝুঁকিতে হাজার হাজার মানুষ

বাংলা খবর ডেস্ক : বন্যা রাশিয়ার দক্ষিণ কুর্গান অঞ্চলের ১৯ হাজারের বেশি মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার বলেছে, নজিরবিহীন এই বন্যা হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে। ইউরাল অঞ্চলের পার্বত্য শহর ওরস্কে বাঁধের একটি অংশ ভেঙে পড়ার কয়েক দিন পরেই এই বন্যা দেখা দিয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখার উদ্ধৃতি দিয়ে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বন্যায় অন্তত ৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই অঞ্চলে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেছে। 
এর আগে পার্বত্য শহর ওরস্কে বাঁধের একটি অংশ ভেঙে পড়ায় অঞ্চলটি প্লাবিত হয়ে পড়ে। ফলে রাশিয়ার ইউরাল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। এই অঞ্চলটি মধ্যে রয়েছে ওরস্ক, অন্যান্য ইউরাল প্রদেশ এবং প্রতিবেশী কাজাখস্তানের কিছু অংশ।

বরফ গলে যাওয়ার কারণে ইউরাল নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল। তখন ওরেনবুর্গ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
প্রতিবেশী কাজাখস্তানের কিছু অংশের পাশাপাশি ইউরাল পর্বতমালা এবং সাইবেরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বন্যা আঘাত হেনেছে। ওরস্ক শহরে বিক্ষুব্ধ বাসিন্দারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন।

তারা অভিযোগ করেছেন, স্থানীয় কর্মকর্তারা বন্যায় সহায়তা করার জন্য যথেষ্ট কাজ করছেন না।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান আলেকজান্ডার কুরেনকভকে মঙ্গলবার পুতিন পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেন। এরপর তিনি ওই অঞ্চল পরিদর্শনে যান। কুরেনকভ ইউরালের কুরগান এবং টিউমেন অঞ্চলও পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয় আরো বলেছে, ‘সেখানে ইতিমধ্যেই নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উদ্ধারকারি দলগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে এবং রাশিয়ান জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।’

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স