বাংলাখবর
রাফাহতে হামলার বিকল্প নিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফাহতে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে সেখানে হামলা না চালিয়ে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আজ সোমবার (১ এপ্রিল) ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
গতকাল মার্কিন ও ইসরায়েলি চারটি সূত্রের বরাতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস।
এই বৈঠকটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল। তবে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় বৈঠকটি বাতিল করেন নেতানিয়াহু।
তবে এরপর যুক্তরাষ্ট্র জানায়, নেতানিয়াহু বৈঠকটি আয়োজনের জন্য নতুন সময় চেয়ে তাদের কাছে আবেদন করেছেন। তবে নেতানিয়াহু এমন দাবি সরাসরি অস্বীকার করেন।
দখলদার ইসরায়েলের হামলা থেকে বাঁচতে রাফাহতে বর্তমানে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র শঙ্কা প্রকাশ করে বলেছে, জনবহুল ওই অঞ্চলে যদি এখন কোনো ধরনের হামলা হয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।
নেতানিয়াহু দাবি করেছেন, যদি গাজায় হামাসকে তারা হারাতে চায় তাহলে রাফাহতে হামলা চালাতেই হবে।
দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা চালাতে চাইলেও সাধারণ ইসরায়েলিরা এর বিরোধীতা করছেন। বিশেষ করে জিম্মিদের পরিবার এর বিরোধীতা করছে। কারণ তাদের শঙ্কা যদি রাফাহতে সেনারা হামলা চালায় তাহলে তাদের জিম্মিরা সবাই প্রাণ হারাবে।
সূত্র: এক্সিওস
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
