বাংলাখবর
যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি
বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মামলা এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন অভিনেত্রী ব্লেক লাইভলি। তবে আদালতের রায়ে দাবিকৃত অর্থের তুলনায় অনেক কম অর্থ পেয়েছেন এই অভিনেত্রী। বালডোনির বিরুদ্ধে করা মামলায় আইনি খরচ বাবদ ব্লেক লাইভলিকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা (প্রায় ৪ লাখ ৭ হাজার ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গত বুধবার বিচারক লুইস লিমান ব্লেক লাইভলির পক্ষে ৩ লাখ ৬৩ হাজার ডলার আইনি খরচ এবং ৪৪ হাজার ডলার আদালত-সংক্রান্ত খরচ অনুমোদন করেন। সব মিলিয়ে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৪ লাখ ৭ হাজার ডলারে। অথচ ব্লেক লাইভলি আদালতের কাছে আইনি ও আদালত-সংক্রান্ত খরচ বাবদ সব মিলিয়ে প্রায় ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৯৮ কোটি ৬২ লাখ টাকা দাবি করেছিলেন।
বিচারক রায়ে জানান, মামলার গুরুত্ব ও জটিলতা বিবেচনায় আইনজীবীদের নির্ধারিত পারিশ্রমিক অযৌক্তিক না হলেও, যে পরিমাণ সময়ের জন্য আইনি খরচ ফেরত চাওয়া হয়েছিল তা ছিল ‘অযৌক্তিক’। অন্যদিকে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এই রায়কে নিজেদের জন্য ‘উল্লেখযোগ্য বিজয়’ বলে অভিহিত করে জানান, ব্লেক তার দাবির মাত্র ৫ শতাংশের মতো পেয়েছেন। তবে ব্লেকের আইনজীবীদের দাবি, এই লড়াই অর্থের জন্য নয়, বরং জবাবদিহি নিশ্চিত করার জন্যই ছিল।
‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাকে কেন্দ্র করে ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির এই আইনি দ্বন্দ্ব প্রায় দেড় বছর ধরে চলেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে ব্লেক লাইভলি অভিযোগ করেন যে, শুটিং সেটে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বালডোনি ও তার প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনলাইন প্রচারণা চালিয়েছিল। এর জবাবে বালডোনি পাল্টা মানহানির মামলা করে অভিযোগ করেন যে, ব্লেক ও তার স্বামী রায়ান রেনল্ডস মিথ্যা অভিযোগ তুলে সিনেমার সৃজনশীল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছেন। চলতি বছরের মে মাসে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেডারেল আদালতের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেলেও আইনি খরচ আদায় নিয়ে শুনানি চলছিল।
এই বিভাগের আরও খবর
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!
কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!
যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি
যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি
সানি লিওনের বিরুদ্ধে মামলা ! পরিণতি জানাল আদালত
সানি লিওনের বিরুদ্ধে মামলা ! পরিণতি জানাল আদালত