বাংলাখবর
যেসব কারণে আফিম উৎপাদনে আফগানিস্তানকে টপকে শীর্ষে মিয়ানমার
বাংলা খবর ডেস্ক : আফগানিস্তানকে পেছনে ফেলে হঠাৎই বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় বিপর্যস্ত মিয়ানমার। জাতিসংঘের বরাতে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর রাষ্ট্রীয় মদদে আফিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৬ শতাংশ বাড়িয়ে এক হাজার ৮০ টনে উন্নীত করবে মিয়ানমার।
অন্যদিকে, আফগানিস্তানে দু'বছরব্যাপী অভ্যন্তরীণ অস্থিরতা শেষে ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতায় আসার পর গত বছর মাদকে নিষেধাজ্ঞা দেয়া হয়। ফলে দেশটিতে পপি ফুলের চাষ কমে যায় ৯৫ শতাংশ। এই কারণে দেশটি চলতি বছর মাত্র ৩৩০ টন আফিম উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওসের সীমান্ত ঘেঁষা তথাকথিত ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ ঐতিহাসিকভাবে হেরোইন উৎপাদনের অন্যতম প্রধান উপাদান আফিমের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।
বিশ্বসংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে সামরিক জান্তা শাসিত মিয়ানমারের কৃষকদের পপি চাষে লোভ দেখাতে থাকে বিভিন্ন মাফিয়া চক্র। অতি মুনাফার আশায় অভাবগ্রস্ত কৃষকরা সেই ফাঁদে পা দেয় এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীর বাইরে থাকা বিপুল পরিমাণে পাহাড়ি ও দুর্গম অঞ্চলে পপি চাষ শুরু করেন। এতে করে পপি ফুল থেকে পাওয়া আফিম উৎপাদনে দেশটিকে শীর্ষ অবস্থানে নিয়ে যায়।
পারস্য, মিশর ও মেসোপটেমিয়ায় প্রাচীন সভ্যযুগে আফিমের চাষ হতো। মধ্যযুগের চিকিৎসাশাস্ত্রের জনক আবু-আলী-ইবনে-সিনার চিকিৎসাবিষয়ক গবেষণা শাস্ত্রে দেখা গেছে, মানসিক ও শারীরিক অবসাদসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে ব্যবস্থাপত্রে আফিম ব্যবহারের পরামর্শ দিতেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
