বাংলাখবর

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: নিকি হ্যালি

বাংলা খবর ডেস্ক : চীনকে বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। তিনি দাবি করেছেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেইজিং।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যে অর্থনীতি সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নিয়ে এ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মিত্র। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রকে পরাজিত করার জন্য অর্ধশতাব্দী কাটিয়ে দিয়েছে চীন। সামরিক শক্তি বিবেচনায় চীনা সামরিক বাহিনী ইতোমধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সমপর্যায়ে পৌঁছে গেছে। খবর এনডিটিভির।

তিনি বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য শক্তি এবং গর্বের বিষয়গুলো অপরিহার্য; বিশেষ করে কমিউনিস্ট চীনের উত্থানের মুখে। চীন অস্তিত্বের জন্য হুমকি।

যুক্তরাষ্ট্রের কারখানার উৎপাদন কাজ চীন কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন নিকি হ্যালি। তিনি বলেন, চীন আমাদের বাণিজ্যিক গোপনীয়তা ছিনিয়ে নিয়েছে। বর্তমানে ওষুধ থেকে শুরু করে উন্নত প্রযুক্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পের নিয়ন্ত্রণ নিচ্ছে চীন। রেকর্ড সময়ের মধ্যে চীন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে।

সাউথ ক্যারোলাইনার দুই মেয়াদের সাবেক এই গভর্নর বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য স্পষ্ট। তারা বিশাল এক অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলছে, যা আমেরিকাকে হুমকি দিতে এবং এশিয়া ও তার বাইরে আধিপত্য বিস্তার করতে সক্ষম।

তিনি আরো বলেন, কিছু দিক থেকে, চীনের সামরিক বাহিনী ইতোমধ্যে মার্কিন সশস্ত্র বাহিনীর সমান। অন্যান্য ক্ষেত্রে তারা আমাদের হারিয়ে দিচ্ছে। চীনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী, তারা আমাদের আকাশে গুপ্তচর বেলুন পাঠাচ্ছে এবং আমাদের উপকূলের ঠিক দূরে কিউবায় একটি গুপ্তচর ঘাঁটি তৈরি করছে।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স