বাংলাখবর
যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ : জাতিসংঘ মহাসচিব
বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর প্রভাব অঞ্চলটির গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আলজাজিরা।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মধ্যপ্রাচ্যের জনগণ এই যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে এবং এর প্রভাব এখন বৃহত্তর বিশ্বেও ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্বল দেশ ও সম্প্রদায়গুলো।’
সাম্প্রতিক উত্তেজনা পূর্ণমাত্রার সংঘাত পুনরায় শুরু হওয়ার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে এই পরিস্থিতি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’
গুতেরেস বলেন, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তার মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব সীমান্ত ও মহাদেশ পেরিয়ে বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, বাস্তুচ্যুতি এবং নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে।
তিনি আরো বলেন, যুদ্ধ ও সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজার, বাণিজ্যপথ, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি মূল্যের ওপরও পড়ছে। ফলে বিশ্বের বহু দেশ, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এর নেতিবাচক প্রভাব বহন করছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যদি আরো বৃদ্ধি পায়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে আসছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
