বাংলাখবর
যুক্তরাষ্ট্রে যেতে ইসরায়েলিদের ভিসা লাগবে না
বাংলা খবর ডেস্ক : ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন ইসরায়েলের নাগরিকেরা। ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এ ঘোষণা দিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলিদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্র। ওই সময় বলা হয়, এ সুবিধা চালু হতে ২ মাস সময় লাগবে। ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই তা কার্যকর করা হলো।
এখন থেকে ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে। ইএসটিএ ব্যবস্থার মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কিনা, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। এই সুবিধার আওতায় ৪১টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়া যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারেন। তবে ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে যেসব ইসরায়েলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের শুরু থেকেই ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন। ইসরায়েল ঘিরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তেল আবিব গিয়েও ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
