বাংলাখবর
যুক্তরাষ্ট্রের চাকরি বাজারের মন্দা কাটছে না
বাংলা খবর ডেস্ক : ইরান যুদ্ধ আর ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে অর্থনৈতিক চাপে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। গত মাসে মার্কিন নিয়োগকর্তারা অপ্রত্যাশিতভাবে ২৩ হাজার কর্মী ছাঁটাই করেছেন। এর পাশাপাশি ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের সংশোধিত তথ্যে মে ও জুন মাস মিলিয়ে আরও ১ লাখ ৩ হাজার চাকরি কম দেখানো হয়েছে। বিশ্লেষকরা ধারণা করেছিলেন জুলাই মাসে প্রায় ১ লাখ নতুন চাকরি যোগ হবে, যা এই বাস্তবতার সম্পূর্ণ বিপরীত।
তবে গত মাসে দেশটির বেকারত্বের হার সামান্য কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ২ শতাংশ। মূলত আরও বেশি মানুষ শ্রমবাজার ছেড়ে চলে যাওয়ায় বেকারত্বের এই হার কমেছে।
মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন মাস আগে এমন ধস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় সরকারি স্কুলগুলো থেকে ৫০ হাজার, রেস্তোরাঁ ও বার থেকে ২৬ হাজার এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে ১৯ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। গত জুনের পর থেকে জুলাইয়ের বেকারত্বের হার সর্বনিম্ন হলেও প্রায় ২ লাখ ৬৪ হাজার মানুষ শ্রমবাজার থেকে পুরোপুরি সরে গেছেন।
বিশেষজ্ঞরা বর্তমান অর্থনৈতিক অবস্থাকে 'নো হায়ার, নো ফায়ার' অর্থাৎ নতুন নিয়োগ বা বরখাস্ত না করার নীতি হিসেবে অভিহিত করছেন। করোনা মহামারীর পর তীব্র কর্মী সংকটের অভিজ্ঞতা থাকায় বর্তমান কর্মীরা ভালো চাকরির নিরাপত্তা উপভোগ করলেও, যারা কাজ হারিয়েছেন বা নতুন বাজারে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পারস্য উপসাগরের সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং প্রশাসনের অভিবাসন নীতির কড়াকড়ির ফলে সামগ্রিক নিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে।
সূত্র: ইউরো নিউজ
এই বিভাগের আরও খবর
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের