বাংলাখবর
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল জাতীয় ঋণ
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। ডোনাল্ড ট্রাম্পের চালু করা শুল্ক নীতি বাতিল হওয়াকে দ্রুত ঋণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এছাড়া, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা খাত ও সুদ পরিশোধের খরচও ঋণ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
স্থানীয় সময় বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশ করা নথি অনুযায়ী, মঙ্গলবার কর্মদিবস শেষে মোট জাতীয় ঋণের পরিমাণ ছিল ৪০ দশমিক ০৫ ট্রিলিয়ন ডলার। ইরানের সঙ্গে যুদ্ধ ও সরকারের ঘাটতি বাজেটের কারণে ওইদিন দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডের মুনাফা ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে বন্ড বাজার স্থিতিশীল করার পদক্ষেপ নেওয়ায় মুনাফার হার কিছুটা কমে আসে।
যুদ্ধ পরিচালনা ও কর ছাড় প্রদানসহ সরকারি নানা ব্যয় মেটাতে ইউএস ট্রেজারি বিভাগ বাজেট ঘাটতি এবং অতিরিক্ত ঋণগ্রহণ অব্যাহত রেখেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বাজেট ও কর বিষয়ক ফেলো জেসিকা রিডল বলেন, যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই অনিয়ন্ত্রিত ঘাটতির দিকে এগোচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতির দিকে ঝুঁকেছে।
জিডিপির ৩ থেকে ৪ শতাংশ বাজেট ঘাটতি আগে আর্থিক বাজারের জন্য চিন্তার কারণ ছিল। জেসিকা রিডল উল্লেখ করেন, বর্তমানে তা প্রায় ৬ থেকে ৭ শতাংশে দাঁড়িয়েছে। এই উচ্চ ঘাটতি আর্থিক বাজারে অস্থিরতা ও উদ্বেগ আরও বাড়িয়ে দেবে।
মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হারও ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে জাতীয় ঋণের বিপরীতে সুদ পরিশোধের খরচ বহুগুণ বেড়েছে। একইসঙ্গে বয়স্ক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সামাজিক খাতের ব্যয় বৃদ্ধিও বাজেট ঘাটতির পরিমাণ বাড়াচ্ছে।
এই বিভাগের আরও খবর
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
