বাংলাখবর
মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ সেই সুবাকে পাওয়া গেল নওগাঁয়
বাংলা খবর ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে। এ সময় এক তরুণকে আটক করেছে তারা।
আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।
ওই তরুণকে গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করে, তবে আটক তরুণকে গ্রেপ্তার দেখানো হবে।
তিনি বলেন, ওই কিশোরীর পরিবার রওনা হয়েছে। এরপর হস্তান্তর করা হবে সুবাকে।
এদিকে, উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’
উদ্ধারের পর আরাবি ইসলাম সুবা
এর আগে সুবার পরিবার দাবি করে, মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে হয়েছে সে। ফুসফুস ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছে সুবা।
জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিলেন। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।
এদিকে, সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেন।
এই বিভাগের আরও খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
৯ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
৯ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু