বাংলাখবর

মেসি-মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও মাঠের লড়াই কিছুটা কঠিন হলেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায় তারা। দলের হয়ে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং অধিনায়ক লিওনেল মেসি।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে তারা ঘরের মাঠে এই ম্যাচটির আয়োজন করে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার অবস্থান ৮৯, যেখানে আর্জেন্টিনা শীর্ষেই রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার প্রতিরোধ ভাঙতে বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত। ম্যাচের ৪৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৮১ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো আবার পাস দেন মেসিকে, আর সেখান থেকেই গোল আদায় করেন বিশ্বচ্যাম্পিয়ন তারকা।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ের অনেক নিচে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে নামল আর্জেন্টিনা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও আর্জেন্টিনা একই ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি