বাংলাখবর
মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ যা যা থাকছে
স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ১৪ বছর পর ভারত সফরে আসছেন। ২০১১ সালে প্রথম ও শেষবার ভারতে এসেছিলেন তিনি। এই সময়ে অনেক বদলেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরেছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
মেসির হাতে উঠেছে দুটি কোপা আমেরিকার শিরোপা। রেকর্ড ব্যালন ডি’অর জিতে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন নিজেকে। মেসির ভারত সফরের নাম তাই ‘গোট ইন্ডিয়া ট্যুর-২০২৫’ দেওয়া হয়েছে। যার অর্থ সর্বকালের সেরা ফুটবলারের ভারত সফর।
এই সফরে তিনদিন ভারতে থাকবেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে নয়াদিল্লি দিয়ে শেষ হবে তার ভারত যাত্রা। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর চার শহরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ফুটবলের সর্বজয়ী এই মহাতারকা। তার এই সফর ঘিরে ভারত জুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে।
সফরে মেসির সঙ্গে ভিন্ন ভিন্ন পর্বে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, দু’জনই মুম্বাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
মেসি ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’ অংশ নেবেন। তবে নিরাপত্তার কারণে লেক টাউন মোড়ে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। হায়দরাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে, যেখানে মেসি, সুয়ারেজ ও ডি পল সরাসরি শিশুদের প্রশিক্ষণ দেবেন।
মেসির ভারত সফরের পূর্ণ সূচি:
১৩ ডিসেম্বর — কলকাতা
দিবাগত রাত ১:৩০: আগমন
সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫: মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫ –১২টা: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা
দুপুর ২: হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর — হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর — মুম্বাই
বিকাল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
বিকাল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ
বিকাল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট + চ্যারিটি ফ্যাশন শো
১৫ ডিসেম্বর — নয়াদিল্লি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০: অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা
টিকিটের মূল্য:
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি