বাংলাখবর
মেসির চোট ধরা পরেনি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা নেই
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসির চোট নানামুখী জল্পনার জন্ম দিয়েছিলো। শেষ পর্যন্ত স্বস্তির খবরই মিলেছে। কোনও রকম ঝুঁকিতে নেই আর্জেন্টিনার অধিনায়ক। এমনকি বিশ্বকাপের আগে তার প্রীতি ম্যাচ খেলা নিয়েও কোনও ধরনের অনিশ্চয়তা নেই।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মেসির খেলা নিয়ে কোনও শঙ্কা নেই। মেডিকেল পরীক্ষায় তার কোনও চোট ধরা পড়েনি বলে জানিয়েছে, আর্জেন্টাইন স্পোর্টস পোর্টাল ডাবল আমারিল্লা।
মূলত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সোমবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট শঙ্কায় পড়েন মেসি। ৬-৪ গোলে জয়ের দিনে দুটি অ্যাসিস্ট করেন ফুটবলের মহাতারকা। ম্যাচের ৭২ মিনিটে মাঠ ছাড়ার সময় নিজের হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করেছিলেন ৩৮ বছরের আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতেই শুরু হয় উদ্বেগ।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল জানান, ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন মেসি। তবে এটি পেশির গুরুতর কোনও চোট নয় বলে জানা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
এদিকে, বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি নিতে চাননি মেসিও। ফলে শিরোপা ধরে রাখার মিশনে দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে কোনও শঙ্কার মাঝে নেই আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি