বাংলাখবর

মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে নিজের খেলা দিয়েই জিততে হবে : ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে আলোচনা তুঙ্গে। স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়েস ইনিয়েস্তার মতে, আর্জেন্টাইন অধিনায়ককে পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই মেসিকে আটকানোর পরিকল্পনায় না গিয়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই আর্জেন্টিনাকে চাপে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউইয়র্কে স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, তাকে (মেসি) পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের স্বাভাবিক খেলা দিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলুক। আর সুযোগ তৈরি করে তা নিখুঁতভাবে কতটা কাজে লাগাতে পারে সেটাই আসল।

লিওনেল মেসি কী করতে পারেন, তা ফুটবল বিশ্বের অজানা নয়। প্রতিপক্ষের প্রায় সব কোচই তাকে আটকে রাখার পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই হিসাব ওলটপালট করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও ৩৯ বছর বয়সে একই ধারায় খেলছেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। ফাইনাল ম্যাচে তাকে আরও ভয়ংকর রূপে দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও মেসির প্রভাবের কথা স্বীকার করেন। তিনি বলেন, আপনি হয়তো তাকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ-নিজের চোখের সামনেই ইতিহাস তৈরি হতে দেখা।

অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও মনে করেন, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। তার ভাষায়, মেসি এমন এক খেলোয়াড় যাকে একজন দিয়ে থামানো সম্ভব নয়। তাকে থামাতে দল হয়ে কাজ করতে হবে।

তবে এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ইনিয়েস্তা। তার বিশ্বাস, মেসিকে থামানোর চিন্তা না করে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই স্পেনের জন্য সবচেয়ে কার্যকর কৌশল।

সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির প্রশংসা করতে গিয়ে ইনিয়েস্তা বলেন, কোনো শব্দ নেই, কিংবা আমি ঠিক জানি না কীভাবে বর্ণনা করব। প্রতি ম্যাচে তার যে সংকল্প, আত্মবিশ্বাস এবং সে যা কিছু করে- তাকে শুধু টুপি খোলা অভিবাদন জানাতে পারি।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি