বাংলাখবর
মায়ের অশ্লীল নাচে ঘোর আপত্তি মালাইকার ছেলের
বিনোদন ডেস্ক : বলিউডের সাবেক দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খানের একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতির বিচ্ছেদ হয়েছে অনেক আগে। তাদের ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন।
অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন।
সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে— তুমি এ রকমও নাচতে পার না। আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।
মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা। অনেক দিন পর ‘পয়জন বেবি’র মতো আইটেম গানে নাচতে দেখা গেল অভিনেত্রী-নৃত্যশিল্পীকে। মালাইকাও পুরোনো ধারায় ফিরতে পেরে খুশি।
অভিনেত্রী জানিয়েছেন, আগে প্রায়ই এই বিশেষ ধারার নাচের মাধ্যমে পর্দায় আসতেন তিনি। মাঝে লম্বা বিরতি নিয়েছিলেন।
মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
