বাংলাখবর

মালির হাতে আমেরিকার ‘অতি সংবেদনশীল’ নথি!

বাংলা খবর ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি ডোমেইনে লাখ লাখ মার্কিন সামরিক ই-মেইল পাঠানো হয়েছে। এসব ই-মেইলে মার্কিন বাহিনীর ‘অতি সংবেদনশীল’ নানা তথ্য ছিল। জানা গেছে, টাইপ করতে গিয়ে ছোট একটি ভুলের কারণে এই ই-মেইলগুলি সঠিক প্রাপকের পরিবর্তে মালির ডোমেইনে চলে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব রাজনীতিতে পশ্চিম আফ্রিকার দেশ মালি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে পাঠানো এসব ই-মেইলে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও কূটনৈতিক নথি, ভ্রমণের নথি ও ট্যাক্স রিটার্নও ছিল।

এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ডোমেইনের নামে একটি অক্ষরের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ‘এমআইএল’ ডোমেইন ব্যবহার করে। কিন্তু ই-মেইল ভুলে পাঠানো হয় ‘এমএল’ ডোমেইনে। অর্থাৎ, ডোমেইনের ঠিকানা টাইপ করতে গিয়ে একটি ‘আই’ অক্ষরটি লেখা হয়নি এবং ‘এমএল’ ডোমেইন মালি থেকে ব্যবহার করা হয়।

এসব ই-মেইল পাঠিয়েছেন; গোয়েন্দা সংস্থার সদস্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্য, সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ট্রাভেল এজেন্ট, ব্যক্তিগত ঠিকাদার ও অন্যরা। পাঠানো এক ই-মেইলে চলতি বছরের শুরুর দিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাককনভিলের ইন্দোনেশিয়া সফরের সময়সূচীও তুলে ধরা হয়।

নেদারল্যান্ডসের ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জুরবিয়ার এই ভুলটি সর্বপ্রথম লক্ষ্য করেন। তিনি মালির ডোমেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত। সংবাদমাধ্যমকে জোহানেস বলেন, কয়েক দশক ধরে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তা বন্ধ হয়নি।

গত জানুয়ারি থেকেই ভুল করে পাঠানো এসব ই-মেইল সংগ্রহ করতে শুরু করেন জোহানেস। তিনি জানান, এ পর্যন্ত তিনি মোট ১ লাখ ১৭ হাজার ই-মেইল সংগ্রহ করেছেন। এমনকি গত বুধবার (১২ জুলাই) একদিনে তিনি প্রায় এক হাজার ই-মেইল সংগ্রহ করেন। তিনি এ ব্যাপারে মালি সরকার ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও অবহিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গোরম্যান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় কে এ ঘটনা সম্পর্কে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার টিম আরও জানান, মালির ডোমেইনে ভুল করে পাঠানো ইমেইলগুলি ইতিমধ্যে ব্লক করা হয়েছে। সেই সঙ্গে প্রেরকদের সতর্ক করে বলা হয়েছে, ই-মেইল পাঠানোর আগে অবশ্যই প্রাপকের ঠিকানা সঠিকভাবে যাচাই করতে হবে।
 
বিএনপির সুর নরম বিএনপির সুর নরম

এই বিভাগের আরও খবর

ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিশেষ টাস্কফোর্স গঠন

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে জেডি ভ্যান্স!

যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস

ট্রাম্পের দলের বড় পরাজয়ের মধ্যেই ডলারের দাম একমাসে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

পঞ্চমবারের মতো দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব নির্বাচিত

সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি

মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড