বাংলাখবর

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

বাংলা খবর ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে চালানো এক অভিযানে বাংলাদেশিসহ ২০০ জন বিদেশি নাগরিক আটক করেছে দেশাটির অভিবাসন কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টানা অভিযোগ পাওয়ার পর দুই সপ্তাহ ধরে ওই এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিবাসন কর্তৃপক্ষ এই বিশেষ অভিযানের নাম দিয়েছে ‘অপ কুটিপ’।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এই এলাকায় বিপুল সংখ্যক বিদেশি নাগরিক জড়ো হয়ে অবৈধভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। এর প্রেক্ষিতে সন্ধ্যা ৬টা নাগাদ অভিযানটি শুরু হয় এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দেখে অনেক বিদেশী নাগরিক পালানোর চেষ্টা করে। কেউ কেউ লুকিয়েও পড়ার চেষ্টা করেছিল, কিন্তু পরে এলাকাটি পর্যবেক্ষণকারী কর্মকর্তাদের হাতে তারা ধরা পড়ে।

পরে কর্মকর্তারা ৪০৭ জন বিদেশি নাগরিক ও ৯৩ জন মালয়েশীয়সহ মোট ৫০০ জনকে যাচাই-বাছাই করার পর ২০০ জনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারী ছিলেন, যাদের বড় অংশই বাজারটিতে কাঁচাবাজার, মাছ-মাংস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছিলেন।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, সামাজিক ভ্রমণ পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধ্যের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন আইনের কোনো লঙ্ঘনের বিষয়ে আপোস করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কুয়ালালামপুর জুড়ে কঠোর অভিযান অব্যাহত থাকবে, যাতে অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিরা স্বস্তিতে থাকতে না পারে’।

সূত্র: মালয় মেইল, ফ্রি মালয়েশিয়া টুডে 

এই বিভাগের আরও খবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি!

মালয়েশিয়ায় পাম বাগানে সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

ভারতের সীমানা ছাড়াল ‘ককরোচ’ আন্দোলন, দিল্লির আঁচ এবার লন্ডন-নিউইয়র্কে

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

সিডনিতে স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশে খবর দিলেন বাংলাদেশি

২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়