বাংলাখবর

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু

বাংলা খবর ডেস্ক : ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচ স্থানান্তর শুরু হয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে। ‘চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন।

ব্লিংকেন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী কয়েক দিনের মধ্যে উন্মোচন করা হবে, যা দেশটির ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার এবং শক্তিশালী সেতু তৈরি করবে।

ব্লিংকেন আরও বলেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি, তখন এফ-১৬ যুদ্ধবিমানের হস্তান্তর চলছে, ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ডস থেকে আসছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য ওই যুদ্ধবিমানগুলো... এই গ্রীষ্মে ইউক্রেনের আকাশে উড়বে।”

ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা দ্বিগুণ করতে চান এবং তার দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে সাতটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

ন্যাটো সদস্যরা ইউক্রেনকে সাহায্য করার জন্য পাঁচটি অতিরিক্ত প্যাট্রিয়ট এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স