বাংলাখবর

মারাত্মক রোগে আক্রান্ত সাবা, প্রেমিকার কঠিন সময়ে পাশে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক :  বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী। এক ভয়াবহ সংক্রমণের কারণে শারীরিক চরম দুর্বলতায় ভুগছেন এই তারকা। পরিস্থিতি এতটাই জটিল, বর্তমানে তার উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিজের এই কঠিন সময়কে জীবনের ‘সবচেয়ে খারাপ দিন’ বলে অভিহিত করেছেন সাবা।

জানা গেছে, সাবা আজাদ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামক একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কবলে পড়ে মাত্র দুই সপ্তাহে তার ওজন কমেছে ৪ কেজি।

সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করে সাবা জানান, তিনি সব সময় বাইরের খাবার এড়িয়ে চলেন এবং নিজের পানির বোতল সাথে রাখেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝতে পারছেন না। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও ভারী ওজন তোলার অভ্যাস থাকলেও এখন সামান্য একটি টুথপিক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

অসুস্থতার এই দিনগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবা। জানান, শাকসবজি বা সালাদ খাওয়ার আগে সেগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সামান্য অসতর্কতা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

এই কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেতা। ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা প্রেমের সম্পর্কে রয়েছেন। রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত সাবার উপস্থিতি দেখা যায়।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর