বাংলাখবর
মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত শতাধিক
বাংলা খবর ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। ধ্বংসস্তুপে আটকা পড়েছেন অনেকে।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে গানসু প্রদেশে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানালেও চীনা কর্তৃপক্ষ বলছে এই মাত্রা ছিল ৬.২।
ইউএসজিএস জানিয়েছে, লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে।
কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন। এছাড়া সময়মতো আহতদের চিকিৎসা এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দেন।
কেন্দ্রীয় সরকার স্থানীয় জরুরি কর্মীদের সহায়তার জন্য উদ্ধারকর্মী পাঠিয়েছে।
সিনহুয়া বলছে, ভূমিকম্পে গানসুতে ১০০ জন নিহত এবং ৯৬ জন আহত হয়েছেন। এছাড়া কিংহাইতে ১১ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।
ভিডিও ফুটেজে উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ এবং কক্ষের মেঝেতে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অনুসন্ধান করতে দেখা গেছে। এলাকার কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।
গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
