বাংলাখবর

মধ্যপ্রাচ্যে শাহরুখ বিতর্ক, তুর্কি অভিনেত্রীর স্পষ্ট বার্তা

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই বিশ্বজুড়ে অগণিত ভক্তের আবেগ ও উন্মাদনা। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এক পুরস্কার অনুষ্ঠান ঘিরে তাকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। এই ঘটনায় অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়েন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল।
 
দুবাই ও রিয়াদে আয়োজিত একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ খানকে মঞ্চে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে। দর্শকাসনে বসে সেই মুহূর্তের ভিডিও ধারণ করছিলেন হান্দে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, বিদেশের মাটিতেও শাহরুখের উপস্থিতিতে মুগ্ধ তিনি।

কিন্তু পরিস্থিতি ঘুরে যায় একটি ভাইরাল স্ক্রিনশটকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ওই স্ক্রিনশটে দাবি করা হয়, হান্দে নাকি লিখেছেন— তিনি শাহরুখের ভক্ত নন, এমনকি তাকে চেনেনও না। শুধু বন্ধু আমিনা খলিলকেই ভিডিও করছিলেন তিনি। সেই সঙ্গে শাহরুখকে উদ্দেশ্য করে ‘কে এই কাকু?’— এমন মন্তব্যও নাকি ছিল সেখানে। বিষয়টি মুহূর্তেই ক্ষোভের জন্ম দেয় শাহরুখ ভক্তদের মধ্যে, শুরু হয় ব্যাপক ট্রোলিং।

দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন হান্দে এরচেল। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে তিনি জানান, পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। হান্দের সাফ কথা— তিনি কখনোই শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করেননি এবং ওই পোস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এতে নতুন করে প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়-এই স্ক্রিনশট কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ বিভ্রান্তি ছড়িয়েছে? শাহরুখ ভক্তদের একাংশের ধারণা, বাদশাহর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে এমন গুজব ছড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর