বাংলাখবর

ভুল পরামর্শের অভিযোগ, এআই কোম্পানির বিরুদ্ধে মামলা!

বাংলা খবর ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ভুল পরামর্শ দিয়েছে—এমন অভিযোগ এনে পূর্ব চীনের এক ব্যক্তি নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। ঝেজিয়াং প্রদেশের জিয়াশান কাউন্টির বাসিন্দা শি এআই চ্যাটবটের পরামর্শ অনুযায়ী তাঁর মায়ের দাফনের তারিখ নির্ধারণ করেছিলেন।

তাঁর দাবি, এই সিদ্ধান্তের পরই তাঁর পরিবারে একের পর এক অমঙ্গল ও দুর্ভাগ্য নেমে এসেছে। গত এপ্রিল মাসে শি’র মা হঠাৎ মারা গেলে শেষকৃত্যের তারিখের জন্য তিনি এআইয়ের শরণাপন্ন হন।
জিমু নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, শি ৫ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। শি তাঁর মায়ের দাফনের জন্য একটি শুভ দিন বেছে নিতে চেয়েছিলেন।

চীনা ঐতিহ্য অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি প্রাচীন পঞ্জিকা দেখে এমন শুভ দিন নির্বাচন করা হয়, যা এখনও অনেক পরিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মেনে চলে। দাফনের জন্য শি এবং তাঁর পরিবার প্রথমে একজন ফেং শুই (চীনা বাস্তুশাস্ত) বিশেষজ্ঞের পরামর্শ নেন, যিনি ২০ এপ্রিল তারিখটি সুপারিশ করেছিলেন। তবে শি লক্ষ্য করেন যে দিনটি তাঁর মায়ের মৃত্যুর চতুর্থ দিন পড়ছে, যা নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। কিছু স্থানীয় প্রথা অনুযায়ী, শেষকৃত্যের জন্য জোড় সংখ্যার দিনগুলোকে অপয়া বা অশুভ মনে করা হয়।

বিকল্প মতামতের খোঁজে শি তখন একটি এআই চ্যাটবটের শরণাপন্ন হন। চ্যাটবটটি ১৯ এপ্রিল তারিখটি সুপারিশ করে এবং শেষকৃত্যের শোভাযাত্রার আগে কাগজের ঘোড়া ও কাগজের টাকা পোড়ানোর পরামর্শ দেয়। প্রথাগত বিশ্বাস অনুযায়ী, এতে পরলোকে মৃত ব্যক্তির প্রয়োজনীয় জিনিসপত্রের সংস্থান হয়।

তবে পরবর্তীতে চ্যাটবটের পরামর্শে কিছু অসংগতি শি-র চোখে পড়ে। চ্যাটবটটি দাফনের সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রাখার সুপারিশ করলেও, আবার অন্য জায়গায় উল্লেখ করে যে ১৯ এপ্রিল দিনটি শুভ নয়।

কিন্তু ততক্ষণে শি আত্মীয়স্বজনকে শেষকৃত্যের সময়সূচি জানিয়ে দিয়েছিলেন এবং তারিখ পরিবর্তন করার মতো সময় আর ছিল না।
শেষকৃত্যের কিছুদিন পরেই তাঁর এক আত্মীয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়টি প্রকাশ করা হয়নি। পরিবারের কিছু সদস্য এই দুর্ঘটনাকে দাফনের তারিখের সাথে মেলাতে শুরু করেন। তাঁদের বিশ্বাস, শেষকৃত্যের এই ত্রুটিপূর্ণ আয়োজনের কারণে পরিবারের 'ফেং শুই' নষ্ট হয়েছে এবং তা দুর্ভাগ্য ডেকে এনেছে।

চাকরির চুক্তিপত্র গোছানোর মতো কাজে নিয়মিত এআই ব্যবহার করা শি জানান, চ্যাটবটটি তাঁকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনাটি তাঁর পরিবারের মধ্যে মানসিক দূরত্ব ও উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শি শেষ পর্যন্ত সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান 'বেইজিং চুনতিয়ান ঝিইউন টেকনোলজি'-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যেখানে তিনি ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

মজার ব্যাপার হলো, নিজের মামলার প্রস্তুতি নেওয়ার জন্যও শি সেই একই এআই চ্যাটবট ব্যবহার করেছেন। জানা গেছে, সফ্‌টওয়্যারটি তাঁকে আইনি নথিপত্রের খসড়া তৈরি করতে এবং মামলা দায়েরের প্রক্রিয়াগুলো বুঝতে সাহায্য করেছে।

কোম্পানিটির সেবামূলক শর্তাবলিতে বলা আছে যে, এআই-উৎপাদিত তথ্য কেবল রেফারেন্স বা সূত্র হিসেবে দেওয়া হয় এবং এটিকে পেশাদার পরামর্শ হিসেবে বিবেচনা করা উচিত নয়। ব্যবহারকারীরা সফ্‌টওয়্যারটি ব্যবহারের সময়ই এই শর্তাবলিতে সম্মতি দিয়ে থাকেন। স্থানীয় একটি আদালতে মামলাটির শুনানি হয়েছে এবং বর্তমানে এটি বিচারাধীন রয়েছে।

কোম্পানিটি যুক্তি দিয়েছে যে, চ্যাটবটের দেওয়া উত্তর কোনোভাবেই অনলাইন আইন লঙ্ঘন করে না। তবে শি ব্যবহারকারী চুক্তির শর্তা বলীকে চ্যালেঞ্জ করে দাবি করেছেন যে, এই শর্তগুলো ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত দায় চাপিয়ে দেয়, পর্যাপ্ত সতর্কতা প্রদান করে না এবং এআই-এর উত্তরের উৎসগুলো যাচাই করার ক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থার অভাব রয়েছে।

এই বিভাগের আরও খবর

ভুল পরামর্শের অভিযোগ, এআই কোম্পানির বিরুদ্ধে মামলা!
ভুল পরামর্শের অভিযোগ, এআই কোম্পানির বিরুদ্ধে মামলা!

ভুল পরামর্শের অভিযোগ, এআই কোম্পানির বিরুদ্ধে মামলা!

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে একাধিক শর্ত দিলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে একাধিক শর্ত দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে একাধিক শর্ত দিলো ইরান

ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত
ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত

ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত

এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই
এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই

এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই

মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম
মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার
জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের
মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন