বাংলাখবর

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি নতুন কৌশলগত চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে কাজ করে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যার মাধ্যমে গ্রিনল্যান্ডে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্র ‘চিরকাল’ ধরে রাখবে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমোদন ছাড়া দেশটির প্রতিপক্ষরা গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সেনা মোতায়েন করতে পারবে না।

তিনি জানান, গ্রিনল্যান্ডের উপযুক্ত বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা অবিলম্বে শুরু হবে। এ জন্য সম্ভাব্য বেশ কয়েকটি স্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, শুক্রবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে চুক্তিটি কার্যকর করতে নুক ও কোপেনহেগেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, প্রস্তাবিত চুক্তিতে ডেনমার্ক রাজ্যের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি গ্রিনল্যান্ডের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

এই বিভাগের আরও খবর

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

কানাডাকে সদস্য বানালে ইইউয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

এআইয়ের গতি কমানোর প্রস্তাবে রাজি নন জাকারবার্গ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিল পাস

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব

গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ