বাংলাখবর
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হেলির পদত্যাগ
বাংলা খবর ডেস্ক : সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ দিতে ব্যর্থতার অভিযোগ করেছেন।
রয়টার্স বলছে, সামরিক ব্যয় সম্প্রসারণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় কয়েক মাস ধরে আলোচনা করছে। কিন্তু গত বছর থেকে দেশটির প্রতিরক্ষা বিনিয়োগ (ডিআইপি) বিলম্বিত হচ্ছে।
স্টারমারকে লেখা এক চিঠিতে হেলি বলেন, ক্রমবর্ধমান হুমকির এই সময়ে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী অক্ষম হয়েছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়েরও কোনো সদিচ্ছা দেখা যায়নি।
তিনি বলেন, এই বিপজ্জনক সময়ে প্রতিরক্ষা ও দেশের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং ব্যয় সংক্রান্ত নিরীক্ষা জানুয়ারিতেই সম্পন্ন হয়েছে।
হেলি লিখেছেন, সোমবার বিকেলে তিনি চূড়ান্ত প্রতিরক্ষা নিষ্পত্তি দেখেছেন। এতে প্রয়োজনের তুলনায় ‘অনেক কম’ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি লেখেন, এই মুহূর্তে যথাযথ ডিআইপি ছাড়া আমি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। কারণ এটি আমাদের বাহিনীর প্রস্তুতি কমিয়ে দেবে, অভিযানে নিয়োজিত কর্মীদের ঝুঁকি বাড়িয়ে দেবে এবং দেশকে আরও অনিরাপদ করে তুলতে পারে।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, আমাদের বাহিনীর জন্য প্রয়োজনীয় বরাদ্দ ছাড়া কোনো ডিআইপি নিষ্পত্তি গ্রহণ করতে পারব না। তাই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার পদত্যাগপত্র জমা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
