বাংলাখবর

ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আবেদন: স্বাগত জানাবে চীন

বাংলা খবর ডেস্ক : বাংলাদেশের মতো আরও অনেক দেশকে ব্রিকসে স্বাগত জানাতে প্রস্তুত চীন। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য দিয়েছেন। ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

রাশিয়ান গণমাধ্যম আরআইএ নভোস্তিকে তিনি বলেন, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ব্রিকস। পাঁচ দেশের এ সংগঠনটি বহুপাক্ষিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব শাসন ব্যবস্থা সংস্কারে অগ্রগতি চায় ব্রিকস।

মাও নিং বলেন, ব্রিক্সের সম্প্রসারণ হলো একটি রাজনৈতিক ঐকমত্য। এ সংস্থার পাঁচ সদস্য এ বিষয়ে একমত হয়েছে। ব্রিকস সম্প্রসারণকে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তারা এ সংস্থায় আরও সমমনা অংশীদারদের আনতে প্রস্তুত।

এর আগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরকে পাঠানো হয়েছে।

তিনি জানান, "হ্যাঁ, আমরা আমাদের আগ্রহ প্রকাশ করেছি এবং ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছি।"

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা - এ পাঁচটি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা হচ্ছে ব্রিকস। এখানে বাংলাদেশকে যোগদানের জন্য আমন্ত্রণ জানালে দেশটি তা গ্রহণ করবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তারা আমাদের আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই (ব্রিকসে) যোগদান করব। আমরা এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। ব্রিকস নেতারা কিছু উদীয়মান অর্থনীতির দেশকে তাদের জোটে নিতে চাচ্ছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ মোট আট দেশকে তারা ব্রিকসে নিতে চান।’

সূত্র : রিয়া নভোস্তি, বাসস, টিবিএস

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স