বাংলাখবর
বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির দাম আরও কমালো টেসলা
বাংলা খবর ডেস্ক : ইউরোপ, ইসরায়েল, সিঙ্গাপুরে ইলেকট্রিক গাড়ির (ইভি) দাম আরও কমিয়েছে টেসলা ইনকরপোরেশন। গত জানুয়ারিতে চীনে গাড়ি বিক্রিতে ছাড় ঘোষণা করে মার্কিন প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার গোটা বিশ্বের বাজারে আরেক দফায় দর কমালো তারা।
তবে এতে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানের মুনাফা হ্রাসের উদ্বেগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
চীন
চলতি বছরের শুরুতে চীনে মডেল ৩ এবং মডেল ওয়াই-এর সবধরনের সংস্করণের গাড়ির মূল্য যথাক্রমে ৬ শতাংশ ও ১৩ দশমিক ৫ শতাংশ কমায় টেসলা। ফলে দেশটিতে আগের চেয়ে এখন মডেল ওয়াই ৯ শতাংশ সস্তা হয়েছে। আর লং-রেঞ্জ ভার্সন সস্তা হয়েছে ১৩ শতাংশ।
জাপান
জাপানে মডেল ৩ এবং মডেল ওয়াই-এর দাম ১০ শতাংশ কমায় মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০২১ সালের পর যা প্রথম। এতে দেশটিতে মডেল ৩-এর দর দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৬৯ মিলিয়ন ইয়েন। আগে যা ছিল ৫ দশমিক ৯৬৪ মিলিয়ন ইয়েন।
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় মডেল টু মডেল ভিত্তিতে মূল্য কমিয়েছে টেসলা। তাতে মডেল ৩ রিয়ার হুইল ড্রাইভ বেহিকলসের দাম স্থির হয়েছে ৬৪ দশমিক ৩৪ ওনে। আর মডেল ওয়াই লং রেঞ্জ স্পোর্টস ইউটিলিটির দর নিষ্পত্তি হয়েছে ৮৪ দশমিক ৯৯৯ ওনে।
যুক্তরাষ্ট্র
গত ৭ এপ্রিল নিজ দেশে বৈদ্যুতিক গাড়ির দাম ২ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে কমিয়েছে টেসলা। এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো সেখানে দর কমালো প্রতিষ্ঠানটি।
২০২৩ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে মডেল ৩-এর দাম ১১ শতাংশ কমিয়েছে তারা। এছাড়া মডেল ওয়াইয়ের দর ২০ শতাংশ হ্রাস করা হয়েছে।
জার্মানি
জার্মানিতে মডেল ৩-এর দাম ১ শতাংশ এবং মডেল ওয়াইয়ের দর ১৭ শতাংশ কমানো হয়েছে। মডেল ৩-এর মূল্য ২০০০ ইউরো কমিয়েছে টেসলা। দেশটিতে এখন গাড়িটি বিক্রি হচ্ছে ৪১ হাজার ৯৯০ ইউরোতে।
মডেল ওয়াইয়ের দাম কমেছে ৯ দশমিক ২ শতাংশ। বর্তমানে সেখানে গাড়িটির দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৯৯০ ইউরো।
ফ্রান্স
দাম কমানোর পর দেশটিতে টেসলার মডেল ৩ বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৯০ ইউরোতে। সম্প্রতি দ্বিতীয় দফায় সেখানে গাড়িটির দাম কমলো।
সিঙ্গাপুর
সিঙ্গাপুরে মডেল ৩ এবং মডেল ওয়াই-এর মূল্য যথাক্রমে ৪ দশমিক ৩ শতাংশ ও ৫ শতাংশ কমিয়েছে টেসলা। দেশটিতে এখন উভয় গাড়িই ৪ হাজার সিঙ্গাপুরিয়ান ডলারে কেনা যাচ্ছে।
ইসরায়েল
ইসরায়েলে টেসলার মডেল ৩ পাওয়া যাচ্ছে ১ লাখ ৫২ হাজার ৯৯০ শেকেলে। এ বছরের শুরু থেকে যা ২৫ শতাংশ কম।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই