বাংলাখবর
বিরল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা
বিনোদন ডেস্ক : ফুসফুসে কখন মারণরোগ বাসা বেঁধেছে তা টের পাননি ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস। শ্বাসকষ্ট, কাশি প্রায়ই ভোগাত গায়িকাকে। তাই নিয়েই মঞ্চ কাঁপাতেন তিনি। পরে ধরা পড়ে, ফুসফুসের কোষে কোষে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। কুরে কুরে খাচ্ছে শ্বাসনালিকে। ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ভেনেসা রিওস।
ব্রাজিলের রেসিফের একটি বেসরকারি হাসপাতালে অক্টোবরের শেষে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভক্তরা গভীর শোকে স্তব্ধ।
অসুস্থতার সাথে লড়াই করার সময়ও, ভেনেসা তার চিকিৎসকের অনুমতি নিয়ে গান গাইতে এবং পরিবেশন করতে থাকেন। ভক্তরাও তার সাহসের প্রশংসা করেছেন।
সেপ্টেম্বরের শেষের দিকে, তিনি ইনস্টাগ্রামে ভালোবাসা, সমর্থন এবং পরিবার সম্পর্কে একটি শেষ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, আমাদের জীবনে কী আছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের জীবনে কে আছে তা গুরুত্বপূর্ণ।
অনেক ভক্ত এখন সেই পোস্টের নীচে মন্তব্য করছেন। তারা গায়িকার অসামান্য অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান।
ভেনেসা রিওসের মৃত্যু ব্রাজিলের সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। তাকে কেবল তার কণ্ঠের জন্যই নয়, তার হৃদয়ের জন্যও স্মরণ করা হয়।
ভেনেসা যে ক্যান্সারে ভুগছিলেন তার নাম পালমোনারি সাইনোভিয়াল সারকোমা। এটি কোন সাধারণ ক্যানসার নয়। ফুসফুসের এমন এক বিরল ধরনের ক্যানসার, যা বিশ্বে মাত্র ০ দশমিক ৫ শতাংশ মানুষের হয়। এমন ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ে এবং রোগ অন্তিম পর্যায়ে পৌঁছে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সাইনোভিয়াল সারকোমা তরুণদের বেশি হয়। সাধারণত ত্রিশ বছর বা তার নীচের পুরুষ ও নারীরা এ রোগে আক্রান্ত হন, তবে শিশু ও কিশোর বয়সেও এই ক্যানসার হতে পারে। ব্রাজিলের এই গায়িকার ৪০ বছর বয়সের পরে রোগটি ধরা পড়ে।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
