বাংলাখবর

বিধানসভা নির্বাচন: ৪ রাজ্যের ৩টিতে এগিয়ে বিজেপি

বাংলা খবর ডেস্ক : ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চারটিতে ভোট গণনা হয়েছে। ভোটের ফলাফলে এরই মধ্যে তিনটি রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ১টিতে এগিয়ে কংগ্রেস।

লোকসভা নির্বাচনের আগে ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। রাজ্যগুলো হলো– মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরাম। গত বৃহস্পতিবার শেষ হয় কয়েক ধাপের ভোটগ্রহণ।

চারদিন পর রোববার মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়-এই চার রাজ্যের ভোট গণনা হয়।  মিজোরামে গণনা হবে সোমবার।

এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে। আর কংগ্রেস এগিয়ে তেলেঙ্গানায়।

সংবাদমাধ্যমটির নির্বাচনী ফলাফলে চার্ট অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১৬৫টি আসনে এগিয়ে রয়েছে। এই রাজ্যে ৬৩টি আসন নিয়ে বিজেপির পেছনে রয়েছে কংগ্রেস।   

রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১১৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ৭২টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কংগ্রেস। চত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৫৫টিতে। কংগ্রেস ৩২টিতে। 

আর তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে ৬৫টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৪০টি আসনে এগিয়ে রয়েছে বিআরএস। বিজেপি পেয়েছে মাত্র ৯টি আসন। তেলেঙ্গানায় সরকার গঠন করতে প্রয়োজন ৬০ আসনে জয় প্রয়োজন।

এই চার রাজ্যের পাশাপাশি ভোটগ্রহণ হয়েছিল মিজোরামেও। রোববার এই রাজ্যের ভোটও গণনা শুরু হওয়ার কথা থাকলেও খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও গির্জাগুলোর অনুরোধে নির্বাচন কমিশন ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে।

আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের এ ভোটকে বলা হচ্ছে সেমিফাইনাল। প্রতিটি রাজ্যেই বিজেপির প্রচারের মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলাফল থেকে বোঝা যায়, হিন্দি বলয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকর্ষণ এখনো অটুট। পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে, দক্ষিণ ভারতে বিজেপি সেভাবে শক্তি সঞ্চয় করতে পারছে না।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স