বাংলাখবর
বিদ্যুতের স্থাপনায় রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন
বাংলা খবর ডেস্ক : একের পর এক বিদ্যুৎ স্থাপনায় হামলার কারণে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশজুড়ে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে ইউক্রেন। বুধবার (১৫ মে) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।
মঙ্গলবার রাতে অন্ধকারে (জরুরি ব্ল্যাকআউট) ডুবে যায় পুরো ইউক্রেন।
স্থানীয় সময় রাত ৯টা থেকে চার ঘণ্টা দেশের সব অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো এ তথ্য জানিয়েছে। রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া।
টেলিগ্রামে ইউক্রেনেগো জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা থেকে পরবর্তী চার ঘণ্টা ইউক্রেনের সব কটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে অন্ধকারে ডুবে ছিল পুরো ইউক্রেন। প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে- ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশ বাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে। সড়ক বাতিগুলো জ্বলছে না।
সূত্র : আল-অ্যারাবিয়া
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
