বাংলাখবর
বিজেপির সদর দপ্তরে মোদির বিজয় উদযাপন
বাংলা খবর ডেস্ক : লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার নেতৃত্বাধীন জোট এনডিএ এগিয়ে থাকায় জয় উদযাপন করতে নয়া দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেছেন নরেন্দ্র মোদি। এ সময় তার জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানায়। মোদিও হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজেপির সদর দপ্তরে মোদির সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। জয় উদযাপনের ফাঁকে বক্তৃদা দেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
মোদি তার বক্তৃতা শুরু করেন ‘জয় জগন্নাথ’ বলে। তিনি তার বক্তৃতায় বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে কংগ্রেস ধরাসায়ী হয়েছে। কেরালাতে বিজেপি একটি আসন জিতেছে। এখানে আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।
মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা জনগণকে দারিদ্রতা থেকে বের করে আনার চেষ্টা চালিয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে মঙ্গলবার (০৪ জুন) লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতের নির্বাচন কমিশন। এ নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ২৩২টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দল ১৭টি আসনে জয় পেয়েছে।
ভারতের লোকসভার আসন সংখ্যা ৫৪৩টি। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২টি আসনে জয়ী হতে হবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
