বাংলাখবর

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

বাংলা খবর ডেস্ক : ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। রোববার (৪ অক্টোবর) মুম্বাইয়ে তাদের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।

মুম্বাইয়ের মেট্রো সিনেমা থেকে শুরু হওয়া ‘বিরাট গর্জন মোর্চা’ শীর্ষক মিছিলটি বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সদরদপ্তর অতিক্রম করে। মিছিলে কংগ্রেস এবং শারাদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির (এসপি) শীর্ষ নেতারাও অংশ নেন।

ঠাকরে ভ্রাতৃদ্বয়ের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কারণে নির্বাচন প্রক্রিয়া আজ ক্ষতিগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ। তারা অবিলম্বে এসআইআর বাতিল করার দাবি জানান।

হাজার হাজার সমর্থকদের উদ্দেশে রাজ ঠাকরে বলেন, ‘মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। দেশে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ বন্ধ করে পুনরায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণে ফিরে যাওয়া উচিত।’

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২০১৭-১৮ সাল থেকেই বলে আসছি যে এখানে বড় ধরনের কোনও গড়মিল রয়েছে। হঠাৎ করে এভাবে ভোটারের সংখ্যা কমে যেতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ক্ষোভ এই সরকার কীভাবে এবং কোন উপায়ে চালানো হচ্ছে তা নিয়ে। কারা ক্ষমতায় থাকবে তা নির্বাচন কমিশন ঠিক করে দেবে না, জনগণই তা নির্ধারণ করবে।’

অন্যদিকে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেন, প্রধান নির্বাচন কমিশনার জনগণের ‘ভোটাধিকার কেড়ে নিয়েছেন’। তার প্রশ্ন, ‘যদি এসআইআর কার্যক্রমের উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের অপসারণ করা হয়ে থাকে, তবে আপনারা কতজন বাংলাদেশি খুঁজে পেয়েছেন?’

এই বিভাগের আরও খবর

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’
বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

আবাসন সংকটে উত্তাল স্পেন, চরম বিপাকে সরকার

৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা

ফ্রান্সে শিক্ষা খাতের সংকট নিয়ে বিক্ষোভ, আটক ১৭৪৭

নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

আলবার্টার বিচ্ছিন্নতা নয়, জাতীয় ঐক্যের আহ্বান পিয়ের পয়লিয়েভের

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি যুবরাজ সালমানের

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬