বাংলাখবর
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বহরে ইসরায়েলের হামলা, নিহত ৭০
বাংলা খবর ডেস্ক : গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাড়িবহরে বোমা ফেলেছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন গাজা ছেড়ে পালানোর সময় বেসামরিকদের একটি গাড়িবহরে বিমান হামলা চালায় ইসরায়েল।
চলমান সংঘাতে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত এবং ৩ হাজার ২৯৭ জন আহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের হামলায় ৬১৪ শিশুসহ ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ৭ হাজার ৬৯৬ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের বিমান হামলায় ১৩ জিম্মি নিহত হয়েছে দাবি করেছে হামাস। এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলে ইসরায়েল। এমনকি আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেটও। এমন ঘোষণার পর শুক্রবার ওই এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছাড়তে শুরু করেন। তবে বেশিরভাগই ইসরায়েলের নির্দেশ মানেননি।
গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দা রয়েছেন বলে জানা যায়। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এখান থেকে সবাইকে সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ৮ম দিনে গড়িয়েছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশটিতে ইসরায়েলের বোমা হামলায় আরও সাড়ে ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪৯ জন এবং লেবাননে ৬ জনের মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
