বাংলাখবর
বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি
স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে বুধবার স্বাগতিক বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।
আগের ম্যাচে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠে নামা পিএসজি শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের তৃতীয় মিনিটে খভিচা কাভারাতসখেলিয়ার নিখুঁত পাস থেকে দারুণ শটে গোল করেন উসমান দেম্বেলে। আগের ম্যাচেও তিনি জোড়া গোল করেছিলেন।
এরপর পুরো ম্যাচজুড়ে বায়ার্নের তীব্র আক্রমণ সামাল দিতে ব্যস্ত ছিল পিএসজি। সমতায় ফিরতে স্বাগতিকদের প্রয়োজন ছিল দুই গোলের। তবে ফরাসি দলটি সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ভয় ধরাচ্ছিল।
দ্বিতীয়ার্ধে বায়ার্ন আরও মরিয়া হয়ে উঠলে পিএসজিও ফাঁকা জায়গা কাজে লাগিয়ে একাধিক সুযোগ তৈরি করে। শেষদিকে দেজিরে দুয়ে ও কাভারাতসখেলিয়া গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন।
অতিরিক্ত সময়ে হ্যারি কেইন বায়ার্নের হয়ে সমতাসূচক গোল করলেও সেটি আর জার্মান চ্যাম্পিয়নদের কাজে আসেনি।
আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে আর্সেনাল। আগের দিন আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে লন্ডনের ক্লাবটি।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
