বাংলাখবর

বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করল চীন

বাংলা খবর ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীনা যুবক ও মাঝ বয়সী ব্যক্তিরা প্রায়ই আলোচনায় আসছেন বাংলাদেশি তরুণীদের বিয়ে করে। দেশের বিভিন্ন স্থান থেকে চীনা ও বাংলাদেশিদের মধ্যে বিয়ের তথ্য আসছে। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশস্থ চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে এ সংক্রান্ত সতর্কতা দিয়েছে। এতে বলা হয়েছে, যদি কেউ প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের বিয়ে করেন তাহলে তাদের মানবপাচারের দায়ে গ্রেপ্তার করা হবে।

এছাড়া বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিয়ের অনলাইন ‘মেচমেকিং’ সংস্থাগুলোকে বিশ্বাস না করতে বলা হয়েছে। চীনা দূতাবাস এটিকে ‘বিয়ে কেনা’ হিসেবে অভিহিত করেছে।

দূতাবাস আরও বলেছে, তারা জানতে পেরেছে ক্রস-বর্ডার বিয়ের মাধ্যমে অনেক চীনা নাগরিক প্রতারণায় জড়িয়ে পড়েছেন।  

এছাড়া যারা বাংলাদেশে এসে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে তাদের ব্যাপারেও অবহিত করার আহ্বান জানিয়েছে চীন।

আর যারা প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে বাংলাদেশে গিয়ে বিয়ে করবে তাদের দেশে ফেরার পর মানবপাচারের দায়ে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্কতা দিয়েছে ঢাকাস্থ দূতাবাস।

তারা বলেছে, এ ধরনের বিয়ে করলে সহজেই মানবপাচার, অপহরণ, হুমকি, আইনি ঝামেলা এবং আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি থাকবে। যারা প্রতারণামূলক বিয়ের শিকার হয়েছেন তাদের পুলিশকেও অবহিত করতে বলা হয়েছে।

সূত্র : গ্লোবাল টাইমস

এই বিভাগের আরও খবর

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট

বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ

ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে সন্দেহ

এবার নেতানিয়াহুর জোটে ভাঙন, বিরোধীদের সমর্থন দিতে যাচ্ছে ইহুদিবাদী দল

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা

ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান

ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের