বাংলাখবর

বাংলাদেশে চলমান সংকটের ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধান চায় যুক্তরাষ্ট্র

বাংলা খবর ডেস্ক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আন্দোলন ঘিরে যেকোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা।

সোমবার দৈনিক ব্রিফিংয়ে এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি। এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে আমাদের অবিচল অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি।’

টেলিযোগাযোগ ব্যবস্থার ‘কিছুটা পুনস্থাপনের’ বিষয় অবগত থাকার কথা তুলে ধরে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের পূর্ণ এবং বাধাহীন প্রবেশাধিকারের আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ, পাশাপাশি আমাদের আমেরিকান নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পাবেন।’

ইন্টারনেট বন্ধ থাকার মধ্যে পৃথিবীর নানা প্রান্তে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন। আন্দোলনে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য লয়েড ডগেটসহ অনেকে।

বাংলাদেশের বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ার বিষয়ে এক প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায়, তাদের সব প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে, কোনো সুনির্দিষ্ট চিঠিপত্রের বিষয়ে আমি কথা বলছি না, তবে আমাদের কংগ্রেসের সহকর্মীদের যে কোনো প্রশ্নের বিষয়ে আমরা সবসময় ভালোভাবে প্রতিউত্তর দেব।’
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স