বাংলাখবর

বাংলাদেশের জন্য বানানো বিদ্যুৎকেন্দ্র নিয়ে বেকায়দায় আদানি, সরকারের কাছে ধরনা

বাংলা খবর ডেস্ক : ২০০ কোটি ডলার ব্যয়ে ভারতের ঝাড়খন্ডে একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ করে আদানি পাওয়ার লিমিটেড। এই কেন্দ্র থেকে এতদিন শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে আসছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বেকায়দায় পড়ে বিদ্যুৎকেন্দ্রটি। সেই বিপদ কাটিয়ে উঠতে মোদি সরকারের কাছে নতুন সুবিধা চায় তারা। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির অনুমতি দেয়া হলেও তার জন্য কর পরিশোধ করতে হবে। যদিও এই কর ছাড়ের আবেদন করেছে আদানির প্রতিষ্ঠান।

ব্লুমবার্গের খবর অনুযায়ী, বাংলাদেশের কাছে বিদ্যুতের বিল বকেয়া পড়ার পর গত আগস্টে আদানির আবেদনের পরিপ্রেক্ষিতে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে বিক্রির অনুমতি দেয় ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়। তবে কেন্দ্রটি যেহেতু একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত, তাই উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করার ক্ষেত্রে অসুবিধায় পড়ে আদানি।

এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় যদি এ ক্ষেত্রে ছাড় না দেয়, তাহলে ভারতে এই বিদ্যুৎ আমদানি পণ্য হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য কর পরিশোধ করতে হবে।

এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, কোম্পানিটি একই সঙ্গে আমদানি করা কয়লার ওপর শুল্ক অব্যাহতি অব্যাহত রাখার জন্যও অনুরোধ করেছে। গড্ডায় অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রে আমদানি করা কয়লা ব্যবহার করা হয়।

এসব সুবিধা না পেলে ভারতের অভ্যন্তরে এই কেন্দ্রের বিদ্যুৎ বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। কারণ দেশটির গ্রাহকেরা বিদ্যুতের দামের বিষয়ে স্পর্শকাতর, অর্থাৎ দাম বেশি হলে ভারতে বিদ্যুৎ বিক্রি করা কঠিন হয়ে দাঁড়ায়।

এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে ই-মেইল পাঠানো হলেও কোনো জবাব দেয়নি আদানি পাওয়ার লিমিটেড।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা