বাংলাখবর
বচ্চন পরিবারকে বয়কটের ডাক পাপারাজ্জিদের
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুম্বাইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘নোংরা জামাকাপড়’ ও ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তারা সম্মিলিতভাবে বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন।
জয়া বচ্চন বরাবরই ছবিশিকারিদের প্রতি তার বিরক্তি প্রকাশ করে থাকেন। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?’ তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।’
প্রবীণ অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন প্রথম সারির পাপারাজ্জিরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও তারা ঠিকই পৌঁছে যান।
পাপারাজ্জিদের অভিযোগ, জয়া বচ্চন 'প্যাপস' বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।
যদিও বলিউডের তারকা পরিবারগুলোর মধ্যে বচ্চনরা অন্যতম হওয়ায় পাপারাজ্জিরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেন কি না, তা সময়ই বলবে।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
