বাংলাখবর
ফ্রান্সে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস, আহত ৩৭
বাংলা খবর ডেস্ক : ফ্রান্সে একটি ভবনের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের একটি ভবনে বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় অন্তত দুজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল। তবে কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের কারণ নির্ণয় করতে পারেনি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
