বাংলাখবর
ফ্রান্সের কাছে হেরেও ‘অর্ধেক সন্তুষ্ট’ ব্রাজিল কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড জুটির লড়াইয়ে শেষ হাসি হাসল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। এই হারের ফলে ১৯৫৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর নিরপেক্ষ ভেন্যুতে ফ্রান্সকে হারাতে না পারার আক্ষেপ আরও বাড়ল সেলেসাওদের।
ম্যাচে ফ্রান্সের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রেমার। গোলখরায় ভুগেছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর চোটের কারণে ৪৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে। ম্যাচের শেষ ৪০ মিনিট ১০ জন নিয়ে খেললেও ফ্রান্সের রক্ষণব্যুহ ভাঙতে পারেনি ব্রাজিল।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ফলাফল নিয়ে কিছুটা হতাশ হলেও দলের লড়াকু মানসিকতায় তিনি খুশি। আনচেলত্তি বলেন, ‘ম্যাচ হারলে কেউই খুশি হয় না। তাই বলতে পারেন, এই ফলে আমি অর্ধেক সন্তুষ্ট। সামনে এখনো দীর্ঘ পথ, তবে ইতিবাচক থাকার মতো কারণও আছে। আমার খেলোয়াড়েরা শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি।’
ভিনিসিয়ুস ও রাফিনিয়া কাঙ্ক্ষিত গোল না পেলেও তাদের ওপর আস্থা হারাচ্ছেন না কোচ। সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাফিনিয়ার মুভমেন্ট ভালো ছিল এবং চোটের কারণে তাকে তুলে নিতে হয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুসকে প্রতিপক্ষের জন্য সবসময়ই বিপজ্জনক হিসেবে অভিহিত করেন তিনি। গ্যালারি থেকে নেইমারকে নিয়ে সমর্থকদের স্লোগানের বিষয়ে বিরক্তি প্রকাশ করে আনচেলত্তি বলেন, এখন দলে যারা আছেন, তাদের পারফরম্যান্সেই সবার মনোযোগ দেওয়া উচিত।
বিশ্বকাপের আগে চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার ক্ষেত্রে এই ম্যাচটি বড় ভূমিকা রাখছে বলে মনে করেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ইগর থিয়াগো, দানিলো, গ্যাব্রিয়েল সারা ও ইবানেজদের মতো নতুনদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, বিশ্বকাপের দল গঠন করা এখন তার জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সারতে ১ এপ্রিল ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন আনচেলত্তির মূল লক্ষ্য।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি