বাংলাখবর
ফিলিস্তিনের উপর ‘অবিচারের’ ফল এই যুদ্ধ: চীন
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনিদের উপর অব্যাহত অত্যাচার ও পবিত্র মসজিদ আল-আকসাকে অপবিত্রকরণের কারণে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর হামাস ও ইসরায়েলে মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যা গত ৭ দিন ধরে চলছে।
হামাস ও ইসরায়েলের সংঘাত নিয়ে আবারও কথা বলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অবিচারের’ ফল হলো এই যুদ্ধ।
শুক্রবার (১৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন ওয়েং উই। ওই বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।
ওয়েং উই এ ব্যাপারে বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচারের ফল হলো হামাস-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের মূল নিহিত— ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন ও আলাদা রাষ্ট্র গঠনে বিলম্ব করা। এছাড়া ফিলিস্তিনিরা যে ঐতিহাসিক অবিচারের শিকার হয়েছে সেগুলোও ঠিক করা হয়নি।’
এদিকে চীন এমন কথা বললেও বিশ্বের অপর পরাশক্তি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, তাদের পাঠানো অস্ত্র ইসরায়েলকে যেভাবে খুশি সেভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা। এছাড়া শুক্রবার সরাসরি ইসরায়েল সফরে আসেন অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে এদিন বৈঠক শেষে তিনি বলেন, ‘এখন নিরপেক্ষতার সময় নয়।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
